সাতকানিয়ায় কাঁটাতারে অবরুদ্ধ প্রয়াত শিক্ষকের পরিবার
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম রামপুর হিন্দুপাড়ায় প্রয়াত শিক্ষক অরুণ কান্তি বিশ্বাসের বসতঘরের প্রবেশপথ কাঁটাতার দিয়ে অবরোধ্য করে রাখার অভিযোগ উঠেছে। ১৩ নভেম্বর দুপুরে স্থানীয় ওয়ার্ড কমিশনার এনামের নেতৃত্বে তাঁর প্রতিবেশিরা বসতঘরটির প্রবেশপথে কাঁটাতার দেয়। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছে।
প্রয়াত শিক্ষক অরুণ কান্তি বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস মিন্টুর অভিযোগ, তাদের প্রতিবেশি সজল বিশ্বাস, কাজল বিশ্বাস ও স্বপন বিশ্বাসের সঙ্গে জায়গা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। বাড়ির চলাচলের রাস্তাটি তাদের একমাত্র চলার পথ। ১৩ নভেম্বর দুপুর একটার দিকে আমাদের কিছু না জানিয়ে ওয়ার্ড কাউন্সিলর এনামের উপস্থিততে কাঁটাতার দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয়।
সঞ্জয় বিশ্বাসের বৌদি (ভাবী) বাবলি বিশ্বাস বলেন, বাড়িতে আমি ও আমার শ্বাশুড়ি ছিলাম। পুরুষরা সবাই ঘরের বাইরে ছিলেন। কাউন্সিলর ও প্রতিবেশিদের অনুরোধের পরও তারা কোন কথা শুনল না। তিনি বলেন, চলার পথতো বন্ধ করা এক প্রকার অপরাধ।
সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, কাউন্সিলরের লোকজন আমার ভাবী ও মাকে ভয়ভীতি দেখিয়েছেন। আমাদের জায়গাটি দখল করার জন্য ঘরের প্রবেশপথে কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করেছে।
এব্যাপারে কাউন্সিলর এনামের সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন