নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মানে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা
বগুড়ার নন্দীগ্রামে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গত ২৭/১০/২৩ইং তারিখে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। নন্দীগ্রাম পৌর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে তারেকুল ইসলাম (নয়ন) বাদী হয়ে গত ১১/১০/২৩ তারিখে বগুড়া সহকারী জজ আদালতে উক্ত যাত্রী ছাউনি নির্মানের বিরুদ্ধে মামলা নং ২১৩/২৩ দায়ের করেন। মামলায় বাদীর বক্তব্য পর্যালোচনা করে আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞায় বলা হয়, আগামী ২৬/১১/২০২৩ইং তারিখ পর্যন্ত অথবা ইতিমধ্যে বিবাদী পক্ষ আপত্তি শুনানী অন্তে আদেশ না হওয়া পর্যন্ত (যাহা আগে ঘটে) স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হইলো।
বিষয়টি নিয়ে মামলার বাদী তারেকুল ইসলাম (নয়ন) এর সাথে কথা বললে তিনি বলেন, আমার মার্কেটের সামনে উক্ত যাত্রী ছাউনি নির্মান হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে। আর এই কারনেই উক্ত জায়গায় যাত্রী ছাউনি নির্মান বন্ধে আদালতের শরনাপন্ন হয়েছি।
নিষেধাজ্ঞার বিষয়ে উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা পেয়ে বর্তমানে যাত্রী ছাউনি নির্মান কাজ বন্ধ রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied