নন্দীগ্রামে দেড় বছর পর ওসি বদলি, নয়া চার্জে আজমগীর হোসাইন
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আজমগীর হোসাইন আজম। তিনি শেরপুর থানার ওসি (তদন্ত) হিসেবে সাতমাস দায়িত্ব পালনের পর প্রথমবার অফিসার ইনচার্জ হিসেবে গত রোববার দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ওসি আজমগীর হোসাইন জানান, তিনি ২০০৭ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মাদারীপুর সদরসহ ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) দায়িত্ব পালন করেন। গত এপ্রিল মাসে শেরপুর থানায় যোগদান করেছিলেন।
থানা সুত্র জানায়, নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেনকে জনস্বার্থে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) ঢাকা হেডকোয়ার্টাসে নিয়মিত বদলি করা হয়েছে। তিনি ২০২২ সালের মার্চ মাসে নন্দীগ্রাম থানার ওসি হিসেবে যোগদান করে ২০মাস দায়িত্ব পালন করেছেন। এরআগে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) ও খন্ডকালীন ইনচার্জ দায়িত্বসহ বগুড়া সদরের নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। সন্ত্রাস, জুয়া ও মাদক প্রতিরোধ, গরুচোর সিন্ডিকেট প্রধান গ্রেফতার, বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনোয়ার হোসেন একাধিকবার পুরস্কৃত হয়েছেন। খুনসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় গত অক্টোবর মাসে তাকে পুরস্কৃত করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এমএসএম / এমএসএম
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর
মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫
এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার
Link Copied