ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটুর শ্রদ্ধা


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৪২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু।
 
আজ দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, দপ্তর সচিব সমর বাইন, ক্রীড়া সচিব আহম্মদ আলী খান, ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব এম, টি, রহমান মাহমুদ,  প্রচার ও প্রকাশনা সচিব আবুল ফাত্তাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ, নির্বাহী সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন,গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি  সৈয়দ মুরাদুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু ফওাহ সজু,  সদস্য মিরাজুল হক, কাজী সেলিম নয়ন, অর্জুন বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান মুরাদ, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম বিশ্বাস, সাংবাদিক মাসুদ রানা, শিহাব উদ্দিন, গোলাম রব্বানী, ইবাদুল সহ গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হিসেবে যারা মনোনয়ন পাবেন আমরা সকলে মিলে " নৌকা" মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবো। ইনশাআল্লাহ! 
 
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকলে '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ন তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসন থেকে আট বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব  ড. শেখ ফজলুল করিম সেলিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষম দোয়া ও মোনাজাত করেন। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরা পূণরায় শেখ হাসিনা কে নির্বাচিত করে তার ভ্যান গার্ড হয়ে কাজ করবো। সেজন্য সচেতন সাংবাদিক ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহবান জানান।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ