পদ্মানদীতে ইলিশের জালে ১২ কেজির বোয়াল
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মানদীতে ইলিশ ধরার জালে ১২ কেজির বোয়াল ধরা পড়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার, ভোররাতে উপজেলার পদ্মা নদীর হরিণা খেয়াঘাট এলাকায় জেলের জালে বোয়াল মাছটি ধরা পরে।
হরিণা ঘাট এলাকা থেকে জেলেরা জানান, বুধবার সন্ধ্যায় চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের জেলে আলম মিয়া নদীতে ইলিশ মাছ শিকার করতে যান। আজ ভোর ৫ টার দিকে হরিণা ট্রলার ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা খেয়াঘাটে এলাকার নিয়ে আসেন আলম। পাটগ্রাম গ্রামের আমির হোসেনসহ পাঁচ জন কৃষক বোয়ালটি ১৫০০০ হাজার টাকায় কিনে নেন ।
পাটগ্রাম গ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারী আলম মিয়া জানান, হরিনা ঘাট থেকে একটু ভিতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।
মাছ ক্রেতা ও পাটগ্রাম গ্রামের কৃষক আমির বেপারি বলেন, "১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাশের খুঁটি সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা অনেকে দেখতে ভিড় করেন। আমি পরে ৫ জন কৃষক ভাগ করে নিয়েছি"।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied