বাড়ির সীমানা নিয়ে দ্বন্দের জের
সিংগাইরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪ জন
মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন । গত ১২ নভেম্বর রোববার বেলা অনুমান ৪ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে । হামলাকারীরা হচ্ছেন সামাদ (৪২) , আজাদ (৪০), আছর (৩৮), কাউসার (২০), রাজিয়া বেগম (৫৮), ফুলজান (৩৬) ও পান্না আক্তার (২৬) । আহত পরিবারের পক্ষে হযরত আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । সিংগাইর থানার মামলা নম্বর ১৬ ।
মামলার এজাহার ও বাদী পরিবার সূত্রে জানা গেছে , বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল । ইতিপূর্বে কয়েক দফায় তর্ক বিতর্কও হয়েছে কয়েকবার । গত ১২ নভেম্বর রোববার বেলা চারটার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে সুযোগ বুঝে সহসা বাদীর বাড়ির আংগিনায় ঢুকে রামদা , হাতুড়ি, লোহার মোটা পাইপ ও অন্নান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারিভাবে হামলা চালায় । এতে একই পরিবারের ৪ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে কাতরাচ্ছে । প্রতক্ষদর্শী ও হামলার শিকার ওমর ফারুক রতন বলেন, আমাদের বাড়িতে পূর্ব ভিটায় নতুন একখানা ঘর নির্মাণ নিয়ে সবাই ব্যস্ত ছিলাম । আমার ছোট ভাই ফরহাদ (২৫) কে বাড়ির আংগিনায় একা পেয়ে বিবাদীরা সবাই ঝাঁপিয়ে পরে সারা শরীরে বেধড়ক মারপিট করে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে । আমি তাকে বাঁচাইতে গেলে আমাকেও ওরা সবাই পিটিয়ে আমার হাত ভেংগে দেয় । আমার চিৎকার শুনে আমার মা রেহেনা বেগম (৫৫) ও বেড়াতে আসা ছোট ভাইয়ের শ্যালক তৌসিফ আমিন খান এগিয়ে আসলে তাদেরকেও অমানবিকভাবে হামলা করে । সন্ত্রাসীদের হামলায় আমার মায়ের মাথার খুলি ফেঁটে গিয়েছে এবং তৌসিফের চোখের রেটিনা নষ্ট হবার পথে । তাদের দুজনের অবস্থা বেশ আশংকাজনক ।
এদিকে গত ১৫ নভেম্বর বুধবার বেলা ১২ টার দিকে একদল গণমাধ্যমকর্মী সরেজমিনে গিয়ে বিবাদীদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি । অপরদিকে বিবাদের বিরুদ্ধে উঠে এসেছে ভয়ংকর বিভিন্ন তথ্য । বছর খানেক আগে আপন চাচা আক্কাস আলীকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া যায় বিবাদীদের বিরুদ্ধে । প্রায় ৫ বছর আগে একই এলাকার আব্বাস আলী নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এখনও মামলা চলমান রয়েছে বিবাদী আছরের বিরুদ্ধে । আছরের পরকীয়া দেখে ফেলাই কাল হয়েছিল নিরীহ আব্বাস আলীর । এছাড়াও প্রায়শয় কাউকে না কাউকে মারধরের শিকার হতে হয় এদের হাতে । বাদী পরিবার আরও জানায় , অভিযুক্ত সামাদ ইউরোপ দেশে চাকরি করে মোটা টাকা ইনকাম করাতে দেশের আইন ও পুলিশ প্রশাসন সহ এলাকার কাউকে সে তোয়াক্কা করে না । নিজ ভাইদের লেলিয়ে দেয় অন্নদের ওপর হামলা করতে ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন , এ ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে । তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied