কয়রায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌ-পরিবহন মালিক সমিতির সহসভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু’র রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদিমা শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু । শেখ রাজিয়া নাসের এর ৩ য় মৃত্যুবার্ষিকীতে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু'র কয়রার নিজস্ব বাস ভবনে ও ব্যক্তিগত অর্থায়নে এবং সহযোগিতায় উপজেলার সকল মসজিদ-মাদ্রাসায় কোরআন খানি, দোয়া মাহফিল, স্মরণসভা, মন্দিরে প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অপর দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর আয়োজনে শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত