ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় চাঞ্চল্যকর রাহাফুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৬-১১-২০২৩ বিকাল ৫:৪২

গজারিয়ায় চাঞ্চল্যকর রাহাফুল হত্যা মামলার প্রধান আসামী সাব্বিরকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।  পুলিশসূত্রে জানা যায়, ১২ হাজার টাকা ধার না দেওয়ায় বন্ধু রাহাফুলকে কোকের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন অবস্থায় বটি ও ছুড়ি দিয়ে এলোপাতাড়ি নির্মমভাবে হত্যা করে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের দিদার হোসেন সরকার এর ছেলে সাব্বির হোসেন সরকার।  গত ১২/১১/২৩ ইং রোববার দুপুর ২ টায়  উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ আলী বেপারীর  ভাড়া বাসা থেকে তালা ভেঙে রাহাফুল খান (২৩) এর গলাকাটা লাশ  উদ্ধার করে পুলিশ। ঐ সময়ে নিহতের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত রাহাফুল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে। নিহত রাহাফুল আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ আলী বেপারীর ভাড়া বাসায় একা থাকতেন এবং বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের নিউ নবাবপুর ইলেকট্রনিকস দোকানের মালিক ছিলেন। হত্যা ঘটনার পরপর রাহফুলের বাবা জাহিদ হাসান বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই গজারিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের বিত্তিতে আসামী সাব্বির কে আজ বাউশিয়া সমিতি মার্কেট এর পেছন থেকে গ্রেফতার করেন পুলিশ। 

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ  অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, গ্রেফতারকৃত আসামি সাব্বির হোসেন, এই হত্যার সাথে তাঁর জড়িত থাকার কথা শিকার করেছেন এবং হত্যাকান্ডের ব্যাবহৃত আলামত বটি, ছুড়ি ও ঘুমের ঔষধ মেশানো কোকের বোতল উদ্ধার  করা হয়েছে। আজ তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ