ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমানের মতবিনিময় সভা ও অবরোধ বিরোধী অবস্থান
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ঢাকা-৫ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ডেমরা-রামপুরা সড়কের পাশে আতিক মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এ সময় আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ডেমরা আমার জন্মস্থান। আমি এই আসনের মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডজন খানেক প্রার্থী থাকলেও জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক।
স্থানীয় ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু বলেন, রাজনৈতিক এবং সামাজিক ভাবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক অত্যন্ত জনপ্রিয় এবং যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি,তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় শতশত নারী পুরুষ নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied