ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র সম্ভাব্য বিপদ এড়াতে কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকার আহ্বান


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ২:১
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র সম্ভাব্য বিপদ এড়াতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের মাইকিং করে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন,ট্যুরিস্ট পুলিশ,নৌ পুলিশ,মহিপুর থানা পুলিশ,ও ফায়ার সার্ভিস,। শুক্রবার মুষলধারে বৃষ্টির মধ্যে অনেক পর্যটক সৈকতে হৈ-হুল্লোড় করেন। 
 
গভীর নিম্নচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। শুক্রবার দুপুর থেকে ঘূর্ণিঝড়ের সামনের অংশ উপকূল অতিক্রম শুরু করতে পারে। সকাল ১১টার মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। 
 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইতোমধ্যে আমরা প্রতিটি ইউনিয়নকে নিরাপদ রাখতে চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লিডারদের সঙ্গে বৈঠক করেছি। ১৭৫টি সাইক্লোন শেল্টার, ১৯টি মুজিব কেল্লা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। পটুয়াখালী থেকে  আসা হাসান মাহমুদ বলেন,ব্যস্ততা  কারণে কুয়াকাটায় চাইলে আসতে পারিনা। আজ শুক্রবার ছুটির দিন তাই এসেছি। কিন্তু এসে বৃষ্টিতে আটকা পড়েছি। তবে বৃষ্টিতে উত্তাল ঢেউ উপভোগ করছি। ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ পরিদর্শক আবু হাসনাইন পারভেজ জানান, ইতোমধ্যে সমুদ্রে ঘূর্ণিঝড় মিধিলি সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে 
তাই আমরা।পর্যটকদের নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। যারা সাঁতার জানে না তাদের সমুদ্রে নামতে নিষেধ করছি।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
 
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবংকাছাকাছি দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬