ঠাকুরগাঁওয়ে ব্যাপক অটো চার্জার চুরি
ঠাকুরগাঁওয়ে ৬ সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রুহিয়ার জাহাঙ্গীর আলম। রুহিয়া থানার চাপাতি পাইকপাড়া গ্রামে তার বাড়ি। বুধবার মামলার কাজে ঠাকুরগাঁও আদালত চত্বরে আসেন। জেলা আইনজীবী সমিতির সামনে অটো চার্জারটি রেখে আদালতে যান। প্রায় ১০ মিনিট পরেই এসে দেখেন তার অটোটি নিয়ে গেছে চোরেরা। এর আগেও ঠাকুরগাঁওয়ে ব্যাপকহারে অটো চার্জার চুরির ঘটনা ঘটে। এ নিয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বাড়িতে বাবা, মা, স্ত্রী ও ২ সন্তান নিয়ে ৬ সদস্যের সংসার। এই অটো চার্জারটিই ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন। অটো চার্জারটি চুরির পর আদালত চত্বরে তাকে অহাজারী করতে দেখা যায়। এ বিষয়ে তিনি ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর আগেও কিছুদিন পূর্বে সদর উপজেলার রুহিয়ায় যাত্রী সেজে একটি চক্র অটো চার্জার ভাড়া করে চার্জারের মালিককে রাতের অন্ধকারে গলা কেটে হত্যা করে অটোটি চুরি করে নিয়ে যায়। পরে ওই চক্রের সদস্যদের পুলিশ গ্রেফতার করে।
জাহাঙ্গীর হোসেন অভিযোগে উল্লেখ করেন, অটো চার্জারটির গাড়ির নাম-ডুয়েডো, রং-লাল, চেসিস নং-*২০২২০৩৪৪৪৩*, নিউজ পাওয়ার ৫ সেট ব্যাটারী, ব্যাটারি নং-১২২৩/৬, এমজিএকে, ১২৫০/৬ এমজিএকে, ১২১৭/৬, এমজিএকে, ১২৬২/৬ এমজিএকে, ১২৫৭/৬ এমজিএকে।
এ ব্যাপারে সদর থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়, এ বিষয়ে তদন্ত চলছে। আশ পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অটো চার্জারটি উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা তারা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ