ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে ধানক্ষেত লন্ডবন্ড : কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি
কক্সবাজারের উখিয়ায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব ও দুই দিনের চলমান টানা বৃষ্টিতে কৃষকের স্বপ্নের সোনালী ফসল অধিকাংশ ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় মিধিলির টানা দুই দিন বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের অধিকাংশ ধানের ক্ষেত পানির সাথে শুয়ে পড়ে ডুবে রয়েছে। কিছু ধান আধা পাকা আর কিছু ধান ঘরে তুলে নেওয়ার উপযোগী ছিল। নতুন ধান ঘরে তুলার স্বপ্ন ধুলোসাৎ করে চলে গেল প্রাকৃতিক দুর্যোগ মিধিলি ও টানা ভারী বর্ষণ।
রত্নাপালংয়ের কৃষক রবি আলম জানাই, বিদেশ থেকে চলে আসছি প্রায় ২ বছর, ধানসহ বিভিন্ন প্রজাতির ক্ষেতখামার করে চলি। কিন্তু হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ এসে আমার সোনালী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বুকে চাপা কষ্ট নিয়ে মনের দুঃখ মনেই জমাট হয়ে আছে। কাউকে কিছু বলার মতো ভাষাও দেখছি না।
উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, কেউ বর্গা নিয়ে ধান ক্ষেত করেছে, কেউ মৌসুম লাগিয়ত হিসাবে। আর কেউ নিজেদের ফসলের মাঠ। এইখানে সব ছাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বর্গা নিয়েছে তারা, আর মৌসিম লাগিয়ত হিসাবে যারা ফসল ফলাতে মাঠে চাষাবাদ করেছে তারাই। তাদের অধিকাংশ ধান গাছে কেবল শিস ধরেছে কিছুদিন গেলেই ধানগুলো পরিপক্ক হতো। এমন সময় বৃষ্টির পানিতে ডুবে নুয়ে পড়েছে। সেই ধান ঘরে তুলার মতো পরিস্থিতি নেই।
পুরো উখিয়াতে পানির নিচে হাজার হাজার হেক্টর ধান ক্ষেত বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উখিয়া উপজেলার কৃষি অফিসার মো: নিজাম উদ্দিনের সাথে প্রতিবেদকের মুঠোফোনে কথোপকথন হলে তিনি কৃষকের জন্য সন্তোষজনক কোন বার্তা দিতে পারেন নি। পুরো উপজেলায় কত হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং কি পরিমান ধানক্ষেত নষ্ট হয়েছে সেটিও পরে জানাবে বলে ব্যাস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
Link Copied