ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ
ঠাকুরগাঁওয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।শুক্রবার বিকেলে ইএসডিও’র মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইএসডিও ও মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদদীন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোদাচ্ছের হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, শিক্ষক ও সাংবাদিক আশরাফ উল আলম, জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক গোলাম সারোয়ার স¤্রাট, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ইএসডিও কর্মকর্তা মনসুর আলম সরকার, ইএসডিও’র কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও’র কর্মকর্তা মোহাম্মদ শাহীন। বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র জীবনাদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন