দুমকীতে ঘুর্নিঝড় মিধিলি'র প্রভাবে ফসল ও বিদ্যুৎতের ব্যাপক ক্ষতি
ঘুর্নিঝড় মিধিলি'র প্রভাবে পটুয়াখালীর দুমকীতে ২দিন যাবৎ অব্যাহত মাঝারি থেকে ভারি বৃষ্টি ও বাতাসের প্রভাবে আমন ধান ও রবি মৌসুমের শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎতের মেইন খুঁটি ভেঙে ও হেলে পড়ছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, সারারাত মাঝারি আকারের ও শুক্রবার ভারি বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অপরদিকে উপজেলা প্রশাসন ঘুর্নিঝড় মিধিলি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার সকল দপ্তরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, ইতিমধ্যে সকালে সকল সাইক্লোন শেল্টার খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। যাতে জনসাধারণ দূর্যোগ কালীন সময়ে আশ্রয় নিতে পারেন।
উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমির আমন ধান বাতাস ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রবি মৌসুমের শাক-সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক ফসলহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচরে ৫টি কাঁচা ঘর বাতাস ও বৃষ্টির কারণে ফেলে দিয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে। দুমকী পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম
মোশাররফ হোসেন বলেন, ঘূর্নিঝড় মিধিলি'র প্রভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুৎতের ২টি মেইন খুঁটি ভেঙে গেছে, অন্তত ২০টি হেলে পড়েছে, ৭০ টি লাইন ও ৫২ টি মিটার ছিড়ে গেছে। তিনি আরো বলেন, উপজেলার সকল পয়েন্টে বিদ্যুৎ স্বাভাবিক করতে কমপক্ষে ২দিন সময় লাগবে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় ১৯৪০ হেক্টর প্রান্তিক ও ১১৫০ হেক্টর ক্ষুদ্র আমন ও ইরি ধানের ক্ষতি হয়েছে। কৃষকদের রবি মৌসুমের শাক সবজি, খেসারি ডাল সম্পূর্ণভাবে নষ্ঠ হয়ে গেছে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য ঘুর্নিঝড় মিধিলি মোকাবেলায় আমরা সবরকম প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং সার্বক্ষণিক মনিটরিং করেছি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied