পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পুর্বহাটী এলাকায় একটি মাছের ঘের (পুকুরে) বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের ছোট বড় অনেক ধরনের মাছ মরে ভাসছে। পানিতে ভাসা ও তলিয়ে থাকা মাছ লোকজনকে তুলে নিতে দেখা যায়।
মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। পুকুর মালিক তানভির ও ফেরদৌসের দাবি, এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ১৭ নভেম্বর বিকেলে পুকুরের পাশে থাকা একটি বিষ তৈরির কারখানার ময়লার টাংকিতে বিষাক্ত ময়লা পানি পরিষ্কার করেন সুইপার মাওলা নামে এক যুবক।
সুইপার মাওলা বলেন, বাড়ির মালিক আনোয়ার ও সানোয়ার আমাকে ওই বাড়িতে (বিষ কারখানা) বিষাক্ত ময়লার টাংকি পরিষ্কার করতে বলে। যেহেতু এই কাজ করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয়। তাই আমি ময়লা বিষাক্ত পানি সেচ পাম্পের মাধ্যমে পাশের পুকুরে ফেলে দেই। পরে জানতে পারি যে বিষাক্ত ময়লা পানির কারনে পুকুরের সব মাছ মরে যায়। মৎস্যচাষি ফেরদৌস বলেন, এবার পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। জানাযায়, পুকুরের জমির মালিক মুক্তিযোদ্ধা আব্দুল গনি। মোট ৮৫ শতাংশ জায়গায় মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে তানভির লেখা পরার পাশাপাশি মাছ চাষের উদ্যোগ নেয়। পরে তারভির ও ফেরদৌস মিলে ওই পুকুরে মাছচাষ করে। এদিকে পুকুরে থাকা বেশির ভাগ মাছ বিষক্রিয়ায় মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied