মিরসরাইয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটগ্রহণ সম্পন্ন
উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ নভেম্বর ) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেছেন। তারা হলেন উত্তম রায় (ব্যালট- ১), তরজু কুমার বড়ুয়া (ব্যালট-২), মো. নাছির উদ্দীন (ব্যালট-৩), নুর উদ্দিন (ব্যালট-৪), সেলিম উল্যাহ (ব্যালট-৫), মো সিরাজ মিয়া (ব্যালট-৬),
কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ২টি বুথে মোট ৯৮৫ জন ভোটার মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন ৬২৭ জন ভোটার । মহিলা ভোট ৭৪টি বাতিল হয়। অপর দিকে ২৯ টি পুরুষ ভোট বাতিল হয়।
তিনি আরও বলেন, ৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচনে ৪ জন পুরুষ ১ জন মহিলা জয়লাভ করেন। তারা হলো ৪২৬ ভোট পেয়ে তরজু কুমার বড়ুয়া, ৪২১ ভোট পেয়ে নাছির উদ্দীন , ৩৫৫ উত্তম রায় , ৩৫০ ভোট পেয়েছেন নুর উদ্দিন , ১৭৪ ভোট পেয়ে সিরাজ মিয়া, ১২০ ভোট পেয়ে সেলিম উল্লাহ ।
মহিলা প্রার্থী মাহফিল আরা চৌধুরী ( ব্যালেট-১), ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হোন, রিনা বেগম (ব্যালেট-২) পেয়েছে ১৮০ ভোট ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, একাধিক প্রার্থী না থাকায় এর আগে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ মোশাররফ হোসেন , শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোহরম আলী, সাইফুল ইসলাম, ফরিদা আক্তার, ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন জাহেদা আক্তার।
মিরসরাই উপজেলায় আবুতোরাব বাজারে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এতৎ অঞ্চলে পড়ালেখার পাশাপাশি খেলাধূলায়ও উপজেলা ব্যাপী অবদান রাখছে বিদ্যালয়টি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
Link Copied