ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে আ.লীগ নেতা-কর্মীরা প্রস্তুত


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ২:৩১

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় গতকাল (শুক্রবার) বিকেলে রোড শো করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান। শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকার আদালতে তৈরিকৃত মিনি ট্রাক করে এ রোড শো এর  আয়োজন করা হয়। ডা. মিনহাজের নেতৃত্বে রোড শো'টি সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে ডা. মিনহাজ তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে সাতকানিয়া-লোহাগাড়াসহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্বাচনকে উৎসবে পরিণত করবে। ডা.মিনহাজ আরও বলেন, মানুষ বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের ভবিষ্যৎ নিরাপদ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আর নির্বাচন বানচালের যেকোন অশুভ পায়তারা ও অপশক্তি রুখতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে। এ সময় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  আনজুমান আরা বেগম, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, কাউন্সিলর এনামুল কবিরসহ উপজেলা  ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত