ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাকে বাঁচাতে গবির প্রাক্তন শিক্ষার্থীর মানবিক আবেদন


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৪

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসী বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী তাপস সরকার প্রান্তের মায়ের 'Squamous Cell Carcinoma of Scalp' নামক ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশনের জন্য ১০ লাখ টাকার প্রয়োজন। স্বল্প আয়ের কারণে অপারেশন করানো সম্ভব হচ্ছে না।

তাপস সরকার জানান, গত ২ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়ছেন তার মা। এটা এখন তার গলায়ও ছড়িয়ে পড়েছে। তার বাবা চাকুরী থেকে অবসরপ্রাপ্ত। তিনি তাদের একমাত্র সন্তান। স্বল্প আয়ের চাকুরী দিয়ে সংসার চালানো, মায়ের এতদিনের চিকিৎসায় যে লোন হয়েছে, তা পরিশোধ করা আর বর্তমান ক্যান্সারের চিকিৎসায় যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন তা সামাল দেয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। জীবনের এই নির্মমতার কাছে সে হারাতে চায়না তার মাকে।

তিনি আরও জানান, তার মা ক্যান্সারের চিকিৎসা চলাকালীন গত সপ্তাহে স্ট্রোক করেন এবং তার শরীরের বাম পাশ পুরো অচল হয়ে পড়ে। পূর্বের ৩ বারের অপারেশন আর রেডিওথেরাপিতে কাজ না করায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনার মাথায় ক্যান্সার আক্রান্ত স্থানে পুনরায় অপারেশন করতে হবে এবং আরও শক্তিশালী কেমোথেরাপি নিতে হবে। সামগ্রিক প্রক্রিয়ায় খরচ হবে প্রায় ১০ লাখ টাকা; যা তার স্বল্প আয় দিয়ে বহন করা কোনভাবেই সম্ভব নয়।

প্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ করে বলেন, 'আমার মাকে আমি হারাতে চাই না। আপনাদের সহায়তায় আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশী। একমাত্র আপনাদের আর্থিক সহযোগিতাই আমার প্রত্যাশার আলোর দিশারী হতে পারে।'

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমঃ
তাপস সরকার (প্রান্ত): ০১৭১৮ ৭১৫৯৩০ (বিকাশ), ০১৮১৫ ২২২৫৫০ (নগদ), ০১৭৯৩ ৫৯৫ ৬০৩ (রকেট)

Bank A/C: Bank Name- Dutch Bangla Bank Ltd
                  AC Name: Tapas Sarker
                  AC No: 1161030503649
                  Branch: Gulshan
                  Routing: 090261725
                  Swift Code: DBBLBDDH

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী