ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে হত্যা, আটক ২


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৩১

নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে এক ব্যবসায়ীকে হাতুড় দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ি মোড় এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তির নাম মামুন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত আলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রাক চালক সুমন (২৫) ও চালকের সহযোগী সজীবকে (২৫) আটক করছে পুলিশ। আটককৃত সুমন নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের দুলালের ছেলে ও সজিব উল্লাসপুর গ্রামের সানার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জে ট্রাকযোগে কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে গিয়েছিলেন ব্যবসায়ী মামুন। খুঁটি বিক্রি করে এক লাখ ১৫ হাজার টাকাসহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে রাতের কোনো এক সময় টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ট্রাক চালক ও তার সহযোগী মামুনকে মাথায় হাতুড় দিয়ে আঘাত করে হত্যার পর নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ সংলগ্ন খামারবাড়ি মোড় এলাকার জঙ্গলে মরদেহটি ফেলে দেয়। জানতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও সজিবকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে ওই জঙ্গলের মধ্যে প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়। থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়