ঢাকা-৫ আসনে মনোনয়ন ফরম কিনেছেন আতিকুর রহমান আতিক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ঢাকা-৫ আসন থেকে ফরম কিনেছেন ডিএসসিসি ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট শিল্পপতি আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ও ডেমরা থানা আওয়ামী লীগের এই নেতা।
গত শনিবার সকালে সাড়ে দশটার দিকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঢাকা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে রবিবার মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
আলহাজ্ব আতিকুর রহমান আতিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পিতা মরহুম হাজী মোঃ আব্দুল গফুর ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক মুক্তিযুদ্ধ চলাকালীন নিজবাড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্প স্থাপন করেন যা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের দলিল নবম খন্ড পিডিএফ ২২৮ পাতায় লিপিবদ্ধ আছে। দুইবারের সাবেক ইউপি মেম্বার এবং সাবেক সভাপতি ঢাকা গভমেন্ট নিউমার্কেট মালিক সমিতি ঢাকা নিউ মার্কেট ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ মনে প্রাণে বিশ্বাস করতেন এবং বঙ্গবন্ধু আদর্শকে নিয়ে দেশের জন্য কাজ করে গেছেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা