ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবির বিজয় দিবস হলের নতুন প্রভোস্ট হলেন ড.মোঃ রবিউল ইসলাম


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৬:৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের হল প্রভোস্ট হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ( ইইই ) সহযোগী অধ্যাপক ড.মোঃ বরিউল ইসলাম।গত ১৫ নভেম্বর ভাইস চ্যান্সেলরের  অনুমোদনক্রমে রেজিস্টার দলিলুর রহমান এর স্বাক্ষরিত  এক অফিস আদেশ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ এ বলা হয়েছে, “অএ  বিশ্ববিদ্যালয়ের বিষয় দিবস দলের প্রভোস্ট জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ শিক্ষা ছুটিতে গমন করায় উক্ত হলের প্রভোস্ট এর পদটি শূন্য হয়েছে । বিষয়টি মাননীয় ভাই চ্যান্সেলর কে  অবহিত করলে তিনি মোঃ রবিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইইই বিভাগকে বিজয় দিবস হলের প্রভোস্ট হিসাবে  নিয়োগ প্রদানের  নির্দেশনা প্রদান করেন।  নির্দেশনা মোতাবেক ড. মোঃ রবিউল  ইসলাম-কে বিজয়  দিবস হলের প্রভোস্ট হিসাবে নিয়োগ করা হলো। এ আদেশ পরবর্তী নির্দেশ না  দেওয়া পর্যন্ত বলবৎ থাকবল।  এই নিয়োগ আদেশ এর  বিপরীতে যোগদান করলে যোগদানের তারিখ থেকে তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্ত হবেন”

নতুন হল প্রভোস্ট ড.মোঃ  রবিউল ইসলাম বলেন, সাধারণ মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  যেমন  নিরলস ভাবে কাজ করে গেছেন, তেমনই হলে সংযুক্ত সকল ছাত্রের নায্য অধিকার প্রতিষ্ঠা পূর্বক স্বাস্থ্যকর, সুন্দর ও মনোরম পরিবেশের একটা আবাসস্থল গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করব, যেখানে ছাত্ররা তাদের মূল লক্ষ্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারে।

উল্লেখ্য যে, বহুদিন থেকে বশেমুরবিপ্রবির বিজয় দিবস হলের প্রভোস্ট শিক্ষা ছুটিতে থাকার কারনে হলের সার্বিক পরিবেশ বিঘ্নিত হয়। হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য  আবাসিক শিক্ষার্থীদের দাবি ছিলো দ্রুত হল প্রভোস্ট নিয়োগ দেওয়া।

 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?