ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ নির্বাচনে ঢাকা ১৮’র জন্য

এমপি হাবিব হাসানের মনোনয়ন ফরম ক্রয়


ঝুমুর ইসলাম, তুরাগ photo ঝুমুর ইসলাম, তুরাগ
প্রকাশিত: ১৯-১১-২০২৩ রাত ৯:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা সংসদীয় এলাকা ১৯১ ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। ১৮ আসনের অন্তরগত বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রতিটি থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রায় পাঁচ হাজার গাড়ী এবং মোটরসাইকেল বহর নিয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময়ে এমপি হাবিব হাসান জনগণের উদ্দেশ্য বলেন প্রয়াত সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পরে উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা আমাকে মনোনয়ন দিয়ে ৩ বছরের জন্য জনগণের খেদমত করার সুযোগ করে দিয়েছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটি সমস্যার সমাধান করতে, করেছিও অনেক এলাকায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি পুনরায় এই ১৮ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ পুরণে অপরিহার্য ১৮ আসনের সার্বিক উন্নয়ন করতে, আমি শতভাগ আশাবাদী ঢাকা ১৮ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপহার দিবেন। পরিশেষে আমি আমার প্রতিটি নেতা কর্মীকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই  চুড়ান্ত লক্ষ্য মনে করে সামনের দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মান অক্ষুন্ন রাখার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি