ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হরতালে পাবিপ্রবি'র বাস ভাংচুর


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ১১:৫৯

বিএনপি জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি আর টি সি দোতলা একটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে শাহিদুল ইসলাম জিহাদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। গাড়ির চালক শাহিনুর রহমান জানান, ‘সকাল সাড়ে দশটায় শিক্ষার্থী নিয়ে শহরের উদ্দেশে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছাড়ে। বাস মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০-১২ জন পিকেটার একটা গলি থেকে বের হয়ে বাসে ঢিল মারা শুরু করে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ওঠে। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় বাসের চারটি জানালা ভেঙে যায়।’আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ‘শাহিদুল ইসলাম মহিষের ডিপো এলাকায় নামার জন্য দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাস হঠ্যাৎ করে ব্রেক করলে সে বাস থেকে পড়ে যায়। এ সময় তার হাঁটু ছিলে যায় এবং পায়ে ব্যথা পান।

পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, ‘সকালে হরতাল পালনকারীরা বাসে ঢিল মেরে বাসের জানালা ভেঙে দেয়। এ ঘটনা শোনার পর পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। শিক্ষার্থীদের নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।’

এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ