রাজনৈতিক দলের সাথে সংলাপের দাবিতে রাষ্ট্রপতিকে হানিফ বাংলাদেশীর স্মারকলিপি
তফসিল বাতিল করে সংলাপের আয়োজন করতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী। ২০ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি প্রদান করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হানিফ বাংলাদেশী বলেন, এর আগের ২টি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। গত দুইটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচন কমিশনের পক্ষে ও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। তিনি বলেন, দেশে দীর্ঘদিন যাবত রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও অবিশ্বাস চরম আকার ধারণ করেছে। জনগণের আশঙ্কা আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও তারা ভোটাধিকার বঞ্চিত হবে। সরকার ও নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে তফসিল ঘোষণা করেছে। বিরোধী দলগুলোর হরতাল অবরোধে দেশ অচল হয়ে পড়ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।
হানিফ বাংলাদেশী বলেন, বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে সরকার আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন করলে দেশ আরো মহাসংকটে পড়বে। রাষ্ট্রপতি সবার অভিভাবক হিসাবে সব দলকে ডেকে সংলাপের মাধ্যমে নির্বাচন আয়োজন করলে দেশ সেই মহাসংকট থেকে রক্ষা পাবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন