ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় রাতের আধাঁরে দূর্বৃত্তরা পুড়িঁয়ে দিল ৩টি বাস


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৩:১৯

চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাস তিনটির আগুন নেভায়। আগুন দেওয়া বাসের মধ্যে দুইটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের।

সাতকানিয়া ফাসসাতকায়ার সার্ভিস ও থানা পুলিশ জানায়, সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মাঠে বাসগুলো পার্কিং করা ছিল। সোমবার ভোরে বাসগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলের স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে পাঁচজন যুবক এসে পরপর তিনটি বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

শ্যামলী বাসের মালিক সিরাজুল হক জানান, বাসগুলো মেরামত শেষে গতকাল রবিবার রাতে পার্কিংয়ে রাখা হয়। ভোরে লোকজন ফোন করে জানায়, বাসগুলোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে এসে দেখি বাসে আগুন জ্বলছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোরে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, বাসগুলো সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মাঠে দাঁড়ানো ছিল। ভোর রাতে আগুন দিয়েছে। আগুন দেওয়ার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।ফলে বাসগুলোর খুব বেশি ক্ষতি হয়নি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি শিবলী নোমান বলেন ঘটনাস্থলে আমি নিজেই গিয়েছি  ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান তদন্তপূর্বক দোষীদের কাউকে ছাড় দেয়া হবেনা।অপরদিকে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন আমি বিজিবিসহ স্পটে গিয়েছি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখছি।

পুড়িয়ে যাওয়া গাড়ীর আরেক মালিক লোহাগাড়ার রশিদা পাড়ার বাসিন্দা রিদুয়ানুল হক  কান্নাকাটি করে বলেন, ব্যাংকের লোন নিয়ে আমি এই গাড়ী কিনেছি এখন আমি নি:শ্ব আমি সবার সহযোগিতা কামনা করছি।

অপরদিকে স্থানীয়রা প্রতিবেদককে জানান সমগ্র বাংলাদেশে বিএনপি জামাতের যে অগ্নিসন্ত্রাস তারই অংশ হচ্ছে কেরানীহাট রাস্তার মাথার ঘটনাটা।তারা আরো বলেন গত ৭মাস সমগ্র বাংলাদেশে জ্বালাওপোড়াও করতে পারলেও সাতকানিয়া শান্ত ছিল কিন্তু হুট করে তারা শান্ত সাতকানিয়াকেও অশান্তের জনপদে পরিণত করে ফেলছে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত