ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফরনের ঘটনায় গ্রেফতার ৮


নন্দীগ্রাম প্রতিনিধি photo নন্দীগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৪:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমান দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতাল চলাকালে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সোমবার (২০শে নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই বিকাশ চক্রবর্তী। গ্রেফতারকৃতরা হলেন, পৌর ২নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ওমরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো, হাবিবুল্লুাহ (৩৬), সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি'র সদস্য রনবাঘা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মো, জাকির হোসেন (৩১), এনামুল হকের ছেলে মো, সেলিম (৩৭), আতাউর রহমানের ছেলে আঃ আউয়াল (২৪), রনবাঘা কইগাড়ী গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মো, রুবেল হোসেন (২৭), সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য হাটলাল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো, একরামুল হক আপেল (৩০), পৌর বিএনপি'র সহ-সভাপতি নন্দীগ্রাম দক্ষিন পাড়ার আঃ রহমানের ছেলে আজিজুল হক রুবেল (৪০), এবং পৌর ৭নং ওয়ার্ড বিএনপি'র সদস্য নন্দীগ্রাম কচুগাড়ী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মজনু মিয়া (৪৮)। উল্লেখ্য, গত রবিবার (১৯শে নভেম্বর) রাতে নন্দীগ্রামের (বগুড়-নাটোর) মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে এবং নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকাতেও ককটের বিস্ফোরনের ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার মো, ফয়সাল হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনের ৩টি ধারায় মামলা দায়ের করেন। উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনের সাথে কথা বললে তিনি বলেন, ট্রাকে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ