সারাদেশে ৪৮ ঘন্টা হরতালঃ দুমকিতে মাঠে নেই বিএনপি
সরকারের পদত্যাগেরএক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির দ্বিতীয় দিনে দুমকিতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কমহলেও মাঠে নেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পটুয়াখালী তথা দুমকির প্রবেশদ্বার লেবুখালির পায়রা সেতুর টোল প্লাজা ছাড়াও চরগরবদি ফেরিঘাট, বোর্ড অফিস বাজার, তালতলি বাজার, রাজাখালী ,নতুন বাজার, সাতানী বাজার, লেবুখালী পাগলার মোড় এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে ঢাকার পরিবহন চলাচল কিছুটা কম হলেও বরিশাল- কুয়াকাটা, বরিশাল- বাউফল রুটে যান চলাচল ছিল আগের মতোই। বগা ফেরিঘাট দিয়ে ঢাকা- বাউফল, ঢাকা- দশমিনায় চলাচলকরী চেয়ারম্যান, তেতুলিয়া, মুন, ডলফিন ও বেপারী পরিবহনের গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
পায়রা সেতুর টোল প্লাজার সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ঢাকার পরিবহন চলাচল কিছুটা কম হলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল ছিল স্বাভাবিক।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে হরতাল পালন করছি। মাঠে কোন নেতা কর্মীদের দেখা না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠে আছি। আন্দোলনতো একদিনে শেষ হয়ে যায়নি? জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো জানিয়েছেন, পুলিশি হয়রানি থেকে রেহাই পেতে নেতা কর্মীরা প্রকাশ্যে চলাচল করতে না পারলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন
রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ
Link Copied