জনগণের জান-মাল রক্ষায় আমরা রাজপথে সতর্ক পাহারায় আছি: দেবাশীষ পাল দেবু
বিএনপি -জামায়াত সহ অন্যান্য সমমনা সংগঠন সমূহের ডাকা সারা দেশে অবৈধ হরতাল, অবরোধ, নৈরাজ্য, অগ্নিসংযোগ এর প্রতিবাদে চট্টগ্রাম ১১ (বন্দর- পতেঙ্গা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু র উদ্যোগে সোমবার (২0 নভেম্বর) সকাল ১১টায় আগ্রাবাদ জাম্বুরী মাঠ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আগ্রাবাদ এক্সেস রোড, আগ্রবাদ মোড় হয়ে শেখ মুজিব রোড চৌমুহনী মোড় প্রদক্ষিন করে বাদামতলি পুলিশ ফাঁড়ির সামনে এক সমাবেশে মিলিত হয়। এ-সময় যুবলীগ নেতা টিপু খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আরমান এবং সোয়েবের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএ'র সাধারণ সম্পাদক
নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মোঃ ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ এমরান হোসেন মোঃ শরিফ, আমিনুল ইসলাম, সরোয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজিব, হোসেন আহমদ কিরন, ফারুক হোসেন সুমন, ইসমাইল হুরন, আমির হোসেন জুয়েল, শাহজাহান বাপ্পি, মোঃ মনির, রমজান আলী, আবু নাছের জুয়েল, জিয়া উদ্দিন মুন্না, মোঃ দিদার, নজরুল ইসলাম , শাওন সরকার, নুর উদ্দিন রাসেল, ভিভু দেব নাথ, মাকসুদুর রহমান, ইউছুপ সানি, মোঃ আরাফাত ,মোঃ সোহেল, মোঃ মাসুম, রাসেল হোসেন বাবু, হৃদয় কুমার দাস, আবদুর রহিম, সোলেয়মান জিকু, ইশতিয়াক মোঃ সাকিব, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম , হারুন উর রশিদ সামিউল , সাইফুল ইসলাম তুহিন, চৌধুরী মোঃ আকিল, রাসেলুর রহমান , মোঃ নবী, জাহিদ হাছান, মোঃ সাকিব , মোঃ সাফায়েত , মোঃ হিমেল, স্বাধীন, জায়েদ হোসেন অনন্ত, আরমান , আদর , বাবু, মারুফ , লোকমান, সাকিব, ইফতি প্রমুখ।
এসময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি -জামাত নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। রাস্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের আহবানে আমরা রাজপথে সতর্ক পাহারায় আছি।
এমএসএম / এমএসএম
চিতলমারীতে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে
নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২
চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু
স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক
স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা
পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Link Copied