ডেমরায় ১৫ টি তাজা ককটেল উদ্ধার: গ্রেফতার ২
রাজধানীর ডেমরায় র্যাব—৩ এর অভিযানে সরকার বিরোধী চলমান আন্দোলন সংগ্রামে নাশকতা সৃষ্টির জন্য তৈরী ১৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জামসহ ইসরাফিল ভূঁইয়া (৪৫)ও জাকির শিকারী (৩৫)নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব—৩ এর সদস্যরা। সোমবার বিকালে বাঁশেরপুল গার্মেন্টস গলির একটি নির্মাণাধীন ১ তলা পরিত্যক্ত ভবন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ওই রাতেই র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে এসে ককটেল নিষ্ক্রিয় করেন।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে র্যাব —৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তথ্য নিশ্চিত করেছেন। ওই বাড়িটি স্থানীয় বিএনপি নেতা মৃত আব্দুর রশিদের রাশিয়া প্রবাসী মেয়ের বাড়ী। তবে বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন ওই নারীর ছোট ভাই বিএনপি কর্মী বাবু। তবে বাবু সোমবার সারাদিন এ বাড়ীতে আসেনি বলে জানা গেছে। বাড়ীটিতে সংঘবদ্ধ মানুষের আনাগোনা রয়েছে এবং গত ২৮ অক্টোবর থেকে বিএনপি—জামায়াতের ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর জন্য ককটেল তৈরী করা হতো বলে জানিয়েছেন র্যাব। গ্রেফতারকৃতদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী র্যাব আরও জানায়, প্রতিটি ককটেল তৈরীর প্রস্তুতকারককে ৪ হাজার টাকা করে দেওয়া হতো। আর ককটেল প্রতি পৌঁছানো বাবদ বহনকারীকে ১ হাজার টাকা দেওয়া হতো। তবে এ ঘটনায় কারা নেতৃত্ব সহ ককটেল বানানোর সরঞ্জামাদি আনা ও প্রস্তুতের সঙ্গে জড়িত পরবর্তী তদন্তে জানা যাবে। পূর্বের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানায় বাবুর পিতা মৃতআব্দুর রশিদ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied