ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিটিএ’র সাধারণ সম্পাদকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৩:৪১

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং অবিলম্বে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখা।
মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু, সহ-সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর রহমান , সেন্টাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ইমাম গাজ্জালী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান জজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জোড়ালো দাবি জানান।
পরে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ