ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়া টমাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)এক জুনিয়র নারী সহকর্মীকে কুপ্রস্তাব প্রদানকারী ডেপুটি রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান টমাস-এর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। 
 
 শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়-- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী সহকর্মীকে কুপ্রস্তাব প্রদানকারী ডেপুটি রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান টমাস-এর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক শিক্ষা মন্ত্রণালয়ের (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল শাখা)-কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। 
 
নাম না প্রকাশের শর্তে সুশীল সমাজের একজন বলেন, কর্মকর্তাদের বিরুদ্ধে এসব যৌন হয়রানির  অভিযোগের বিচার না হওয়া একটি খারাপ দৃষ্টান্ত। কোনো কর্মকর্তার বিরুদ্ধে এসব অন্যায়ের অভিযোগ এলে তা তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এটি না হলে প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। অন্যায়কে প্রশ্রয় দিয়ে জুনিয়র কর্মকর্তাদের ওই কাজে উৎসাহিত করা হয়। এ জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করা উচিত। নইলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বেশ দুরূহ হয়ে পড়বে। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। 
 
এ চিঠির নির্দেশনা মোতাবেক কি ব্যবস্থা গ্রহণ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ করেছি। তাঁর নির্দেশনা পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস