ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পঁচা-বাসি মাংস বিক্রি, ব্যবসায়ীকে অর্থদন্ড


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৫৪
নাটোরের সিংড়ায় পঁচা-বাসি মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী পৌরসভার মহেশচন্দ্রপুর গ্রামের মো. মারফত আলী। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া গোস্তের দোকান।
 
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া বাজারের মুরগি হাটি এলাকায় পঁচা-বাসি গরুর মাংস বিক্রির খবর পেয়ে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস সেখানে এলে ব্যবসায়ী মারফত আলী পঁচা-বাসি মাংস বিক্রির কথা স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। একইসাথে জব্দকৃত ৮০ কেজি পঁচা মাংস পানিতে পুঁতে রাখা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, পঁচা-বাসি মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গেলে ওই মাংস ব্যবসায়ী পঁচা-বাসি মাংস বিক্রির কথা স্বীকার করে। এসময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।
 
এসময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট