ঢাকা বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রূপগঞ্জে আগুনে ঘর পুড়ে যাওয়া বিধবার পাশে ডন সেলিম


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৫:১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে বাড়িঘর পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া বিধবা সুভাতারার পাশে দাড়িয়েছে অনলাইন ক্যাসিনো ডন নামে পরিচিত সেলিম প্রধান। মঙ্গলবার দুপুরে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় বিধবা সুভাতারাকে এ সহায়তা প্রদান করেন। এসময় সেলিম প্রধান ক্ষতিগ্রস্থ্য সুভাতারাকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়ত প্রদান করে। এসময় তিনি বিধবার জমিতে পাকা বাড়ি করে দিবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন। এর আগে, গত ১৯ নভেম্বর (শনিবার) রাতে সুভাতারা বেগমের বাড়িঘরে বৈদ্যতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে এ নিরীহ পরিবারটি খোলা আকাশের নিচে কোন রকম রাত পার করছিল। এসময় সাবেক সেনা কর্মকর্তা জেনারেল নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। 
বিধবা সুভাতারা বলেন, আমরা ঘর পুইরা যাওয়ার পর থেইকা আমি আমার পোলাপাইন লইয়া খোলা আকাশের নিচে থাকতাছি। আমার পুড়া ঘর দেখতে কেউ আহে নাই। কিন্তু সেলিম প্রধান আমার কাছে আইয়া আমারে ৫০ হাজার টাকা দিছে। আর কইছে আমার ঘরটা নতুন কইরা কইরা দিবো। বাবাগো আমি আল্লাহই তোমাগো আমার কাছে পাঠাইছে। আমি আল্লাহর কাছে খালি দোয়া করছি। 
এসময় সেলিম প্রধান বলেন, ঢাকা এতো কাছে রূপগঞ্জ। তারপরও রূপগঞ্জের অনেক জায়গাতেই এখনো উন্নয়নের ছোঁয়া পৌছেঁনি। তার অন্যতম প্রমাণ এই মাঝিপাড়া এলাকা। এই বিধবা খালাকে আমি সহযোগীতা করতে এসে তা দেখলাম। রূপগঞ্জের মতো এতো উন্নত এলাকায় মানুষ এখনো সাকোঁ দিয়ে চলাফেরা এটি অত্যন্ত দুঃখজনক। আমি গরীবের ডন হয়ে থাকতে চাই। আমরা রূপগঞ্জের সবাই একটা পরিবার। আমি রূপগঞ্জ উপজেলাকে সারাদেশে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে পরিনত করতে চাই। 

এমএসএম / এমএসএম

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুরে ​কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী

কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন

অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর

শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা

রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা

কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

নাচোলে ধানের শীষের মহিলা সমাবেশে নারীদের ব্যাপক অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ