ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ২:৫৬
খুলনার কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ নভেম্বর) সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ফেইন ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক  য্যকোব টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা। এসময় বক্তারা  শিশু শ্রম বন্ধ, শিশুদের সুরক্ষা, বাল্য বিবাহ বন্ধে  কিশোরীদের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্কিং  মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ ও শিশু  কিশোরীদের উন্নয়নে সকলকে অবদান রাখার আহবান জানান। 
এসময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি,শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকারী অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন