৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল বিজয়নগরের ১৩৫ পরিবার
জাতীয় জরুরি সেবা ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১৩৫টি পরিবার। উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মাঝে আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে এ খাবার তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসনের অনলাইনে আরো আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃত কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আমাদের ৩৩৩ হটলাইনে যারা ফোন করেছিলেন, তাদের তথ্য যাচাই-বাছাই করে ইতোমধ্যে ১৩৫ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied