ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুমকীতে ইয়াবা ও গাজাসহ মাদক কারবারি আটক


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-১১-২০২৩ বিকাল ৫:২৭
দুমকীতে ১১০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজাসহ ইব্রাহিম শরীফ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুমকী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটের সময়  তাকে সৃজনী বিদ্যানিকেতন সংলগ্ন সড়ক থেকে আটক করা হয়। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় দুমকী থানার  এসআই মোঃ শাহিন হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলার  জলিশাস্থ সৃজনী বিদ্যানিকেতন  এর সামনের সড়ক থেকে  মোঃ ইব্রাহিম শরীফকে তল্লাশি চালিয়ে ১১০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত ইব্রাহিম উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আঃ জব্বার শরীফের ছেলে। তার বিরুদ্ধে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং-১২, তাং ২১/১১/২৩ ইং। 
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন