ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গভীর রাতে আবুল হাশেম বক্করের বাসায় পুলিশের অভিযান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৪:৬
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত ১১.৩০ টায় এনায়েত বাজার বাটালী রোড়ের বাসায় এই অভিযান চালানো হয়। 
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন। 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, 'ওই সময় ১০০/১৫০ জন পুলিশ তার বাসার চারিদিকে ঘেরাও করে হ্যান্ড মাইকে চিৎকার করে তাকে আত্মসমর্পণের জন্য বলে। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের গ্রেফতার আতঙ্কে পরিবারের অন্য পুরুষ সদস্যরাও বাসায় থাকতে পারেন না। পুলিশ বাসায় তল্লাশি চালানোর সময় পরিবারের মহিলা সদস্যদের সাথে অশালীন ব্যবহার করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আবুল হাশেম বক্করকে মিছিলে না যাওয়ার হুমকি দেন। মিছিলে দেখলেই কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানান। অভিযান চালাতে আসা পুলিশ সদস্যরা তাদের হ্যান্ড মাইকে এসব ঘোষণা দেন।'

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার