ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনুর পাঠাও মোটর-সাইকেল নিয়ে মহড়া
ঢাকা-৫ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুল ইসলাম মনু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোডাউন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কে এই মোটরসাইকেল ও গাড়ির মহড়ায় এলাকায় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
ঢাকা-৫ আসনে গত উপনির্বাচনে ৫শতাংশ ভোট পাওয়ায় এবং গত কয়েক বছর দলীয় কর্মসূচিতে আশানুরূপ নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে না পারায় রাজনৈতিক ভাবে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন কাজী মনু। এছাড়াও তার বিরুদ্ধে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ায় জনবল দেখাতেই সামান্য কিছু নেতাকর্মীদের সঙ্গে ভাড়ায় চালিত পাঠাও এর মোটর সাইকেল চালকদের নিয়ে এই মহড়া দেন তিনি ।
ঢাকা-৫ আসনের নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন," সময়টা ভালো যাচ্ছে না বর্তমান এমপি কাজী মনিরুল ইসলাম মনুর, লোকজন আগের মতো পাচ্ছে না তাই পাঠাও মোটর সাইকেলের মহড়া দিয়ে শক্তির জানান দিচ্ছেন তিনি।মোটরসাইকেল ও গাড়ি মহড়ার বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে মোটরসাইকেল বা গাড়িতে শোডাউন এবং মিছিল করতে পারবে না। এটা আচরণবিধির লঙ্ঘন। আর বিধিমালা ভঙ্গ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।গত বুধবার (২২ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনেকেই আচরণ বিধিমালা মানছে না, কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ইসির অবস্থান বিধিমালা অনুযায়ী আছে। যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো আমরা দেখবো।
এ বিষয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু দৈনিক সকালের সময়কে বলেন, আসলে আজকে জামাত-বিএনপি'র কর্মসূচি ছিল তারা জ্বালাও পোড়াও নাশকতা করতে পারে এজন্যই পুরো ঢাকা-৫ আসনে আমরা লোকজন নিয়ে অবস্থান নিয়েছিলাম, এটাকে নির্বাচনী প্রচারণা বলা যাবে না।
তবে পুরো নির্বাচনী এলাকায় কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে ভোট চেয়ে নানা স্লোগান দিতে দেখা গেছে নেতা কর্মীদের।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied