ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ১৪, ১৫ সংসদীয় আসনে নির্বাচনী অপরাধ অনুসন্ধানে নামবেন দুই বিচারক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-১১-২০২৩ দুপুর ২:৩০

সাতকানিয়া আংশিক  চন্দনাইশ  সংসদীয় এলাকায়   নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্ব পেলেন সাতকানিয়া আদালতের বিচারক শরিফুল হক। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 'নির্বাচনী অপরাধ ও নির্বাচন - পুর্ব অনিয়ম'  অনুসন্ধান কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।

গত ২৩শে নভেম্বর (বৃহস্পতিবার) ১৭.০০.০০০০.০৪৫.০২৭.০০২.২৩.২১৮ স্বারকের একটি প্রঙাপনে  দুই বিচারককে এই দায়িত্ব দেয়া হয়।

সাতকানিয়া আংশিক (কেওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, খাগরিয়া ও চন্দনাইশ উপজেলা) তথা চট্টগ্রাম ১৪
 আসনের এ দায়িত্ব পালন করবেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের  বিচারক  শরিফুল হক।  

নির্বাচনের তফশিল ঘোষণার পর হতে চুড়ান্ত ফলাফল এর গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত যে কোন প্রার্থীর বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণ বিধি লংঘন ও নির্বাচনী অপরাধ  এর অভিযোগ অনুসন্ধান করে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করবে এই অনুসন্ধান কমিটি। তার ভিত্তিতে ব্যাবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। 

এ সময়ে বিচারককে তার বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে উক্ত দায়িত্ব পালনের জন্য।

অপরদিকে,চট্টগ্রাম ১৫ তথা লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক সংসদীয় এলাকার অনুসন্ধান কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে চট্টগ্রাম জেলা জজ আদালতে কর্মরত  সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনিরকে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত