বোদায় ব্যবহারের অনুপযোগী ইউরিয়া সার বিক্রির অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলার বিসিআইসি সার ডিলার নুর নবী মজুমদারের বিরুদ্ধে ব্যবহারের অনুপযোগী ইউরিয়া সার বিক্রির অভিযোগে ৮৯ বস্তা সার আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বোদা ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার ওই ডিলারের গুদাম থেকে এ সার আটক করা হয়। আটককৃত সার ল্যাব টেস্ট করে ব্যবহারের উপযোগী হলে কৃষকের মাঝে বণ্টন করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
জানা গেছে, ওই ডিলার দীর্ঘদিন যাবৎ গুদামে সার মজুদ করে রাখার কারণে সার নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়। ব্যবহারের অনুপযোগী ওই ইউরিয়া সার কৃষকদের মাঝে জোর করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় কৃষকদের রোষানলে পড়েন ডিলার নুর নবী মজুমদার। পরে বোদার ৮নং ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মানিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উপজেলা নির্বাহী কির্মকর্তাকে অবহিত করেন।
কৃষকদের অভিযোগ, ভালো সার কৃষকদের মাঝে না দিয়ে রাতের আঁধারে খুচরা ব্যবসায়ীদের মাঝে বিক্রি করা হয় আর তাদের দেয়া হয় পরিত্যক্ত ছেঁড়াফাটা ময়লাযুক্ত, জমাটবাঁধা ইউরিয়া সার, যা ক্ষেতে ব্যবহারের অনুপযোগী। ভালো সার চাইলে বলে সার নেই। তারা আরো জানান, কৃষি অফিসের তদারকি না থাকায় বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে ডিলার কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার আসার পর ডিলার লিখিত মুচলেকা দিয়ে গুদাম থেকে ব্যবহারের অনুপযোগী ৮৯ বস্তা ইউরিয়া সার গুদাম থেকে নিজ বাড়িতে নিয়ে যান। ল্যাব টেস্টে সার ব্যবহারের উপযোগী হলে সেটা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষকদের মাঝে দেয়া হবে।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানান, বস্তা ময়লা ও জমাটবাঁধা সার কৃষকদের মাঝে বিক্রির অভিযোগে গুদাম থেকে সার অন্য জায়গায় রেখে স্যাম্পল নিয়ে ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। টেস্টে ৬৪ শতাংশ নাইট্রোজেন থাকলে আমাদের উপস্থিতিতে কৃষকদের মাঝে বিক্রি করা হবে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied