৫০ বছর বয়সী নারী বিয়ের দাবিতে ২৪ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশন
রংপুর থেকে এসে ৫০ বছর বয়সের এক নারী জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে ২৪ বছর বয়সের প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে প্রেমিক ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। রাত সাড়ে ১০টায় ওই নারীকে সেখানে অবস্থান নিয়ে বসে থাকতে দেখা গেছে।
প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ভুক্তভোগী ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা।
রেহেনা (৫০) নামে ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। তাদের দুইজনের মোবাইল ফোনে পরিচয়। গত এক বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বাড়িতে প্রেমিকাকে দেখে প্রেমিক ফিরোজ হোসেন বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়।
ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সাথে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণও করেছে। ৪৫ হাজার টাকাও নিয়েছে। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না। তার ফোন নম্বর ব্ল্যাক লিষ্ট করে রেখেছে। সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।
পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সাথে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সাথে কথা বলে তিনি এর একটা ব্যবস্থা নিবেন বলে জানান।
একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির জানান, মেয়েটি সন্ধ্যার পর থেকে ওই বাড়ির বারান্দায় বসে আছে। আর গ্রামের লোকজন তাকে দেখতে ভীড় করছেন। কি করে সম্ভব এই নারীর সাথে ফিরোজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবিদ রহমান / আবিদ রহমান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ