ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুবিতে হাল্ট প্রাইজ প্রোগ্রামের কমিটি গঠন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ বিকাল ৫:৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা হাল্ট প্রাইজের তৃতীয় অন ক্যাম্পাস প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা পরিচালনার জন্য কুবিতে  সোমবার (৯ আগস্ট) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা আক্তার মুক্তা। এছাড়া রয়েছেন- ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর এনায়েত উল্লাহ তুষার, হেড অব ডিজাইন অ্যান্ড ইনফো গ্রাফিক সানজিদা আলি সানভি, হেড অব ডকুমেন্টেশন অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং শিহাব উদ্দিন হিমেল, হেড অব জাজেজ অ্যান্ড পার্টিসিপ্যান্টস ম্যানেজমেন্ট এএসএম ইউসুফ, হেড অব মিডিয়া, ব্রান্ডিং অ্যান্ড প্রমোশন আমিনুল হক, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুমাইয়া কবির, হেড অব ফিন্যান্স অ্যান্ড কর্পোরেট মেহেনিগার আলম।
 
বাকি কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ সাইয়েদুল ইসলাম চৌধুরী, চৈতি দেবনাথ দীপা, মোহাম্মদ রাকিবুল ইসলাম, মো. নুরুল হুদা, জয়িতা ঘোষ, জান্নাতুল ফেরদৌস (জয়া), রাবেয়া বসরী, মো. নাজমুল হাসান, জান্নাতুল মাওয়া মীম, নাঈম ঊদ্দিন খন্দকার, ইয়ামিন আখন্দ, আব্দুল্লাহ আল রায়হান, রুবেল মিয়া, মারিয়াম আন্নি, আবরার মোস্তফা, মুজাহিদুল ইসলাম, লাবিবা ইসলাম, মো. তালহা জুবায়ের এবং মোহাম্মদ কাওছার আলম। 
 
এবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস প্রোগ্রামের অ্যাডভাইজর হিসেবে আছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের মো. জহির রায়হান।
 
কার্যনির্বাহী কমিটি সম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর আসমা আক্তার মুক্তা বলেন, কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কমিটির সদস্য নির্বাচন সম্পন্ন করা হয়েছে। আশা করি নেতৃত্বদানে সক্ষম এবং উৎসাহী তরুণ-তরুণীদের এ কমিটি হাল্ট প্রাইজ প্রোগ্রাম সাফল্যের সাথে পরিচালিত করবে।
 
উল্লেখ্য, প্রতি বছর প্রেসিডেন্ট বিল ক্লিনটন এমন একটি সামাজিক সমস্যা চিহ্নিত করেন, যা বিশ্বের বিলিয়ন বিলিয়ন অসহায় মানুষের ওপর প্রভাব ফেলে। এরপর তিন থেকে চার সদস্যের একটি প্রতিযোগী দল সমস্যাগুলো সমাধানের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের উদ্ভাবনী ধারণা তৈরি করে।

এমএসএম / জামান

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ