মিরসরাইয়ে লরি চাপায় নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়ারোড (বিসিক) এলাকায় গ্যাস কোম্পানীর তিন কর্মচারীকে পিষে মারলো ঘাতক লরি। শনিবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৭টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজনের অবস্থা গুরতর।
নিহতরা হলেন, পাবনা জেলার সুজা নগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারির ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পাইপলাইন। এখানে কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঘটনার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেটে কাজে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম মুখি দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সাথে ধাক্কা দেয়। পরে লরির চালক লরির নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত গতিতে সড়কের পাশ দিয়ে মূল সড়কে উঠতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারীর ওপর দিয়ে লরি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন গুরতর আহত হন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন , ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এসময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান