ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে দাদা-নাতীর মর্মান্তিক মৃত্যু


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ৪:৪৮
লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিত্যক্ত সেপটি ট্যাংকিতে পড়ে দাদা মোঃ সফিউল্যাহ (৬০) ও নাতী মোঃ ওমর (২) এর মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪ নং ইছাপুর ইউপির নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর (বক্তের বাড়ী) বাগানে এ মমার্ন্তিক দুর্ঘটনা ঘটে।
 
এসময় এলাকাবাসী মৃত অবস্থায় তাদের উদ্ধার করে খবর দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয় লোকজন ও এলাকাবাসী জানান, শনিবার সকালে দাদা সফিউল্যাহর সাথে হাঁটতে বের হয় নাতী মোঃ ওমর। দীর্ঘক্ষন পার হয়ে গেলেো ঘরে না ফেরায় বাড়ীর লোকজন দাদা নাতীকে খুঁজতে গিয়ে 
দেখেন, তারা বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় পড়ে আছেন।
 
সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম জানান, দাদার সাথে প্রায় হাঁটতে বের হতো মোঃ ওমর। প্রতিদিনের মত আজ সকালেও হাঁটতে বের হওয়ার পর তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ীর পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।
তিনি আরো জানান, আমার ছেলে বাবু গুলিস্তানের বঙ্গবাজারে দীর্ঘদিন ব্যবসা করতো। সম্প্রতি গুলিস্তানের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ছেলে নিঃশ্ব হয়ে প্রবাসে ফাঁড়ি জমায়। আজ আমার সব শেষ হয়ে গেছে।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অসাবধানতাবশত কারণে পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে যায় দাদা এবং নাতি। এলাকাবাসী তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। নিতান্তই এটা অসাবধানতাবশত দুর্ঘটনা বিধায় তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।
 
 

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড