ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৫-১১-২০২৩ বিকাল ৫:৬
স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে রাজধানীর উত্তরায় হয়ে গেলো এক মনোমুগ্ধকর পাঠ প্রতিযোগিতা ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম। শুক্রবার (২৪ নভেম্বর, ২০২৩) উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে মহৎ আয়োজনটি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশু সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল। আয়োজনটিতে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ মোহাম্মদ সাহেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন সময় প্রকাশন এর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, উত্তরা পাবলিক লাইব্রেরি’র উদ্যোগে শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে ডা. লুৎফর রহমান রচিত উন্নত জীবন বই এর উপর গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে সময় প্রকাশন, আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট ও রবীন্দ্র সৃজনকলা বিশ^বিদ্যালয়ের এর সহযোগিতায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়
উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তারেকউজ্জামান খান এর সার্বিক ব্যবস্থাপনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর তাসলিমা বেগম. ড. শোয়াইব জিবরান, ইঞ্জিনিয়ার মাহাবুবুল হক পলাশ, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন বাবুল। এসময় উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ মূল্যায়নের মাধ্যমে ২৪ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হয়। নির্বাচিত সেরা শিক্ষার্থীদের বই ও সার্টিফিকেট তুলেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি