ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমআরএফ’র নতুন সভাপতি ইমু সম্পাদক রানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৩ রাত ১১:৩৭

ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরামের (ডিএমআরএফ) এর নতুন কমিটি ঘোষণা করা হযেছে। শনিবার (২৫নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে আয়োজিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ইসমাঈল হুসাইন ইমু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সকালের সময়ের সিনিয়র রিপোর্টার আব্দুল লতিফ রানা। 
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির সিনিয়র রিপোর্টার মুহ. জাহাঙ্গীর হোসেন ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি। যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক জনতার আবু জাফর, অর্থ সম্পাদক নয়াদিগন্তের জিলানী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক একুশে সংবাদের আমিনুল হক ভুইয়া, প্রশিক্ষণ ও ক্রীড়া সম্পাদক বিডিনিউজের কামাল হোসেন তালুকদার। 
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জামিউল আহসান সিপু, সংগ্রামের তোফাজ্জল হোসেন কামাল, চ্যানেল টুয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের আলী আজম। 
বাংলাদেশ ক্র্ইাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা নতুন এই কমিটি ঘোষণা করেন। এসময় ক্র্যাবের সাবেক সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান খান, সারোয়র আলম ও ক্রাব সদস্য ও ডিএমআরএফ’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দুবছরের জন্য এই কমিটি নির্বাচিত হলো।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি