ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে আইজিপি পুরস্কার পেল চৌদ্দগ্রাম থানার ৮ পুলিশ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:০

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ, কুখ্যাত আসামী, ছিনতাইকারী আটক ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের সাফল্য স্বরূপ আইজিপির পক্ষ থেকে বিশেষ পুরস্কার পেয়েছে থানার ৮ পুলিশ সদস্য। পুরস্কারপ্রাপ্তরা হলেন: উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস, মো: আবদুল মতিন, আলী আশরাফ জুয়েল, মোহাম্মদ ওসমান গণি, সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া, বল্লভ মজুমদার, কনস্টেবল সুজয় বড়ুয়া ও জয়নাথ শঙ্কর। গত শনিবার কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে এ উপলক্ষে আয়োজিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয় কর্মশালায় পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)। রোববার (২৬ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও কুখ্যাত আসামীদের গ্রেফতারে চৌদ্দগ্রাম থানা পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল, পিকআপসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুছ ও আবদুল মতিন, সহকারী উপ-পরিদর্শক এমরান ভুঁইয়া, আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতারে উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমান গণি, সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার, কনস্টেবল জয়নাথ শঙ্কর, সুজয় বড়ুয়াকে আইজিপি’র পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ সদা বদ্ধপরিকর। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) ও সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলামের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক পৃথক টিমের মাধ্যমে চৌদ্দগ্রাম পৌর এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।’

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা