ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:৫

প্রান্তিক উদ্যোক্তার স্বপ্নের সিড়ি এই ¯েøাগান নিয়ে ২ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধায় ইএসডিও প্রধান কার্যালয়ের মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিকেএসএফের পেইস প্রকল্পের আওতায় 'ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন' বিষয়ক উপ প্রকল্প কার্যক্রমটি ইএসডিও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বাস্তবায়ন করছে। সমাপনী অনুষ্ঠানে ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, পিকেএসএফের পেইস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও সহকারি মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইএসডিও'র পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক মোঃ নুরেল হক, ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ মাহমুদুল হক, বীর  মুক্তিযোদ্ধা রূপকুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রতœা সিনহা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

এই প্রকল্পের আওতায় ১ হাজার ৫শ জন প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সামর্থ্যায়ন ও ই-কমার্স ভিত্তিক বিপণন সুনিশ্চিত করা এবং ৫১ জন সফল প্রান্তিক উদ্যোক্তার উৎপাদিত পণ্যের সমন্বয়ে এই উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সমাপনী দিনে মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ