রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃত্যুশয্যায়
নারাণয়গঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে হাবিবুর রহমান হারেজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত শনিবার রাতে এ ঘটনায় হাবিবুর রহমান হারেজের স্ত্রী যেকরিয়া বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ২০ নভেম্বর রাতে উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
যেকরিয়া বেগম জানান, তার স্বামী হাবিবুর রহমান হারেজ দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। স্থানীয় বেলায়েত, শফিকুল ইসলাম ও জাহের আলীর সঙ্গে তার স্বামীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোদের জের ধরে গত ২০ নভেম্বর রাতে হাবিবুর রহমান হারেজ ভক্তবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বেলায়েত, শফিকুল ইসলাম, জাহের আলী, আলী হোসেন, আনিসুল ইসলাম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, মানিক, কামাল হোসেনসহ অজ্ঞাত ৫০/৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হারেজের গাড়িতে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় হামলাকারীরা হারেজকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় যেকরিয়া বেগমের ছেলে জিয়ারুল ইসলাম ও দেবর আবু সাইদ বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাবিবুর রহমান হারেজ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এসময় যেকরিয়া বেগম আরো বলেন, প্রতিপক্ষের লোকজন নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে আমাদের ফাসিয়েছে। এ ঘটনা সুষ্ঠুদের তদন্তের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
Link Copied