ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১০-৮-২০২১ বিকাল ৬:৪৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামাল হোসেন ওরফে এমদাদুল হক নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ ‍আগস্ট) ভোররাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান। ভুয়া এমবিবিএস ডাক্তার জামাল হোসেন ওরফে এমদাদুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ চওড়াটারী গ্রামের ময়েন উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফকারকৃত এমদাদুল হক দীর্ঘদিন ধরে জামাল হোসেন নাম ব্যবহার করে নিজেকে এমবিবিএস, এফসিপিএস (ফিজিক্যাল এ- রিহ্যাবিলিটেশন) ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চাকরি দেয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছিলেন। এছাড়া গত বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত কেমিকো ফার্মাসি‍উটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রোটেকশন অফিসার জুলফিকার হাবিবের মোটরসাইকেল নিয়ে এক ফার্মেসি থেকে অষুধ আনার কথা বলে পালিয়ে গেলে পরদিন শুক্রবার ডাক্তার এমদাদুল হকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।

পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে তিনি একজন ভুয়া ডাক্তার। তার কোনো ডাক্তারি সার্টিফিকেট নেই। তিনি এক সময় ঢাকার এক ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার ভোররাতে পুলিশ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার